1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

কিশোরগঞ্জে খাদ্যমন্ত্রীঃ বাংলাদেশে খাদ্যের অভাবে দুর্ভিক্ষ হবেনা (হাওর টাইমস)

  • প্রকাশের সময় বুধবার, ২১ জুন, ২০২৩
  • ১৩৩ বার পড়েছে

বিশেষ প্রতিনিধিঃ

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চলতি বোরো মৌসুমে বাম্পার ফলন হওয়ায় এবার বিদেশে থেকে কোন খাদ্য আমদানী করতে হবেনা। দেশবাসী নিশ্চিন্তে থাকতে পারেন যে, এবার বাংলাদেশে খাদ্যের কোন অভাব হবে না এবং খাদ্যের অভাবে দুর্ভিক্ষ হবেনা এটা গ্যারাান্টি দিয়ে আমরা বলতে পারি।

তারপরেও স্বল্প আয় ও নিন্ম বিত্ত এককোটি মানুষের জন্য টিসিবির মাধ্যমে চাল প্রদানের সিদ্ধান্ত হয়েছে।

মন্ত্রী মঙ্গলবার (২০ জুন) বিকেলে কিশোরগঞ্জ জেলার সার্কিট হাউজ মিলনায়তনে চলমান বোরো সংগ্রহ-২০২৩ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এ বলেন।

মতবিনিময় সভায় তিনি আরো বলেন, কোন কোম্পানী যেন মজুদ করে রেখে বাজারে সমস্যা আতংক সৃষ্টি করতে না পারে সেজন্য মজুদবিরোধী কঠোর সরকারী আইন করা হচ্ছে। তাছাড়া বিপনন ব্যবস্থায় অপচয় রোধ করতে এবং দুবারের বেশী চাল ছাটাই না করতে পারে সেজন্যও সরকারী আইন করা হচ্ছে।

তিনি বলেন, কৃষককে তার ন্যায্যমুল্য না দিলে একসময় উৎপাদন বন্ধ হয়ে দেশব্যাপী হাহাকার সৃষ্টি হতে পারে। তাই কৃষকদের ন্যায্যমুল্য প্রায় দিকেও সরকার সচেতন রয়েছে।চলমান বোরো সংগ্রহ উপলক্ষে খাদ্যমন্ত্রী বলেন, আমরা কৃষকদের কাছ থেকে ধান ক্রয় সহজ করতে কৃষকদের জন্য এ্যাপস চালু করে দিয়েছি। এ্যাপসে নিবন্ধন করা হলে সরকারী লোকেরা কৃষকের বাড়ি গিয়ে ধান পরীক্ষা করে কেনার প্রক্রিয়া শুরু করবে।

অতিরিক্ত জেলা প্রশাসক রুবেল আহমেদ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জিএম ফারুক হোসেন পাটোয়ারি, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ আব্দুস সাত্তার সহ অন্যন্যারা।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো