1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
সিলেটের পাথর কোয়ারি ইজারা প্রদানে উচ্চপর্যায়ের কমিটি গঠন : স্বরাষ্ট্রমন্ত্রী কানাইঘাটের রুহেল ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত কানাইঘাটে ১৫৮ পিস ভারতীয় কম্বল সহ ট্রাক চালক আটক : মামলা দায়ের কানাইঘাটের বড়বন্দ তৃতীয় খন্ড গ্রামে গৃহবধূ হত্যার ঘাতক স্বামীকে খোঁজছে পুলিশ কানাইঘাটে ড. জাকি মোস্তফা টুটুলের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান কানাইঘাটের সাতবাঁক ঈদগাহ প্রাঙ্গনে চিরনিদ্রায় শায়িত ভাষাবিদ ইসমাঈল আলম কানাইঘাটে ডাক্তার মুজাম্মিল আলী ওয়েল ফেয়ার ট্রাস্টের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ ১৯৭১ কানাইঘাটে যুদ্ধ করে সাহস ও বীরত্বের জন্য যারা বিভিন্ন খেতাবে ভূষিত হন শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহনের সুযোগ পেল শাহীন আহমদ টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন বৃহত্তর জৈন্তা’র দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত

  • প্রকাশের সময় শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ২৪৯ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

‘পুলিশ জনতা ঐক্য করি,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এ প্রতিপাদ্য নিয়ে কিশোরগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার (৪ নভেম্বর) সকাল ১০টায় জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে র‍্যালীটি উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম। এরপর র‍্যালী বের হয়ে জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এসপি অফিসের সামনে এসে পূনরায় শেষ হয়।

পরে কিশোরগঞ্জস্থ জেলা পুলিশ লাইন্সের অডিটোরিয়ামে পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম এর সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় কমিউনিটি পুলিশিং ডে নিয়ে আলাচনা শেষে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন এনএসআই জেলা প্রধান ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন হোসাইন (ক্রাইমস এন্ড অবস), জেলা কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক সাইফুল হক মোল্লা দুলু,জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক বিলকিস আক্তার, জেলা সহকারী মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ডাঃ ছিদ্দিকুর রহমান প্রমূখ। এসময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো