1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

কিশোরগঞ্জে ”বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন”র জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৩ বার পড়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৫টায় কিশোরগঞ্জ ওয়েপ কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত জেলা কার্যনির্বাহী কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃখায়রুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খায়রুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও দৈনিক লাল সবুজের দেশ সম্পাদক আলহাজ্ব সোহেল আহমেদ।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভার শুরুতেই প্রধান অতিথিকে কিশোরগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা প্রদান করার মাধ্যমে বরন করা হয়। এরপর পরিচয় পর্বের মাধ্যমে মতবিনিময় সভায় শুরু হয়। আলোচনা ও পরামর্শের ভিত্তিতে ভারপ্রাপ্ত সভাপতি মোঃখায়রুল ইসলাম ভূইয়াকে ভারমুক্ত করে পূর্নাঙ্গ সভাপতি এবং আওচ সংবাদ সম্পাদক এফ এম আব্বাস উদ্দীনকে সিনিয়র সহ সভাপতি ঘোষণা করেন প্রধান অতিথি আলহাজ্ব সোহেল আহমেদ। এছাড়াও হোসেনপুর উপজেলা কমিটি অনুমোদন করা হয়েছে।

সেই সঙ্গে দ্রুততার সঙ্গে বাকী ১০ উপজেলা কমিটি গঠন কল্পে কার্যকর ভূমিকা পালনের মাধ্যমে সমাপ্ত করে পরিচয় ও অভিষেক অনুষ্ঠানের আয়োজন করারও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

উক্ত মতবিনিময় ও আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ, জেলা কমিটির অর্থ সম্পাদক মিজানুর রহমান রিপন,সাংবাদিক মাহফুজুল হক জিকু, বিএমইউজে ‘র ভৈরব কমিটির সাধারণ সম্পাদক ছাবির উদ্দীন রাজু প্রমূখ।

এ সময় জেলা ও উপজেলা কমিটির সাংবাদিক সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো