1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

কিশোরগঞ্জে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত (হাওর টাইমস)

  • প্রকাশের সময় মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ২২৫ বার পড়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

আওয়ামীলীগ সরকারের পদত্যাগসহ‌ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফার দাবিতে অবস্থান কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে সারাদেশে মহানগর ও জেলা পর্যায়ে জনসমাবেশের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। তারই অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলা বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত।

সোমবার (৩১ জুলাই) জেলা বিএনপির আয়োজন কিশোরগঞ্জের ঐতিহাসিক রথকলা ময়দানে কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে জনসমাবেশ কর্মসূচীতে বক্তৃতা করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা কমিটির সহ-সভাপতি মুজিবুর রহমান ইকবাল, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা, জালাল উদ্দিন ও রুহুল হোসাইন, যুগ্ম-সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া প্রমুখ।

কর্মসূচীতে সভাপতি শরীফুল আলমকে আহত হাতে ব্যান্ডেজ অবস্থায় দেখা গেছে। তিনি বক্তৃতায় বলেন, ঢাকার কর্মসূচীতে কেন্দ্রীয় নেতারা নির্যাতনের শিকার হয়েছেন। তারও হাতে মারাত্মক আঘাত লেগেছে। তিনি সরকারকে অবিলম্বে পদত্যাগ করার আহবান জানিয়ে বলেন, বিএনপি কর্মীরা এখন সাহস নিয়ে মাঠে নেমেছে। ঢাকার দুই দিনের কর্মসূচীতে সরকারও দেখেছে। কাজেই আর বিএনপিকে দমিয়ে রাখা যাবে না।

খালেদা জিয়ার মুক্তি আর তারেক রহমানের দেশে ফেরা নিশ্চিত করে এবং জনগণের ভোটের অধিকার নিশ্চিতে নির্দলীয় সরকারের দাবি আদায় করে বিএনপি নেতাকর্মীরা ঘরে ফিরবে বলে তিনি জনসমাবেশের সমাপ্তি করেন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো