1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাটে ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)’র অভিযানে প্রায় ১৬ লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ কানাইঘাটের মোতাহের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে বিদায় সংবর্ধনা মালয়েশিয়ায় উদ্ভাবনী প্রতিযোগিতায় কানাইঘাটের নাফিসের স্বর্ণপদক অর্জন ডা. সুমাইয়া সুলতানা লিজার চিকিৎসা সেবায় ২০ বছর পর মাতৃত্বের সুখবর পেলেন এক নারী। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস

কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

  • প্রকাশের সময় বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬৪ বার পড়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কিশোরগঞ্জের উদ্যোগে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ৭৬ তম জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে

বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৪ ঘটিকায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল এবং কেক কেটে শুভ জন্মদিন উদযাপন করে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কিশোরগঞ্জ।

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কিশোরগঞ্জ সদরের আহবায়ক এনামুল হক সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ কিশোরগঞ্জ জেলা ইউনিট কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ কিশোরগঞ্জ সদর উপজেলার সাবেক কমান্ডার বাবু ভুপাল নন্দী, কিশোরগঞ্জ সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডাঃ মাসুমা আক্তার।

বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক মনোয়ার হোসেন রনি, বীর মুক্তিযোদ্ধার সন্তান অপু সাহা,মাসুদ আলম,আবদুল্লাহ আল মামুন, সোনিয়া খানম মিল্কি।
উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধার সন্তান নাজমুল অনিক,ইকবাল মিয়া,সোহেল রানা,হিমেল আহমেদ, আশিক আহমেদ, রুবেল মিয়াসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে উনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।আলোচনা শেষে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য বিশেষ দোয়া করা হয়।দোয়া শেষে কেক কেটে শুভ জন্মদিন উদযাপন করা হয়।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো