1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাটে ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)’র অভিযানে প্রায় ১৬ লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ কানাইঘাটের মোতাহের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে বিদায় সংবর্ধনা মালয়েশিয়ায় উদ্ভাবনী প্রতিযোগিতায় কানাইঘাটের নাফিসের স্বর্ণপদক অর্জন ডা. সুমাইয়া সুলতানা লিজার চিকিৎসা সেবায় ২০ বছর পর মাতৃত্বের সুখবর পেলেন এক নারী। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস

কিশোরগঞ্জে সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৪১১ বার পড়েছে

শাফায়াত নাজমুল, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

বীরমুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি নাইন সেট ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে ৷

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম এর সুযোগ্য কন্যা ও বীরমুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলাম’র ছোট বোন কিশোরগঞ্জ
-১(সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা.সৈয়দা জাকিয়া নূর লিপি।

বুধবার (১৮ অক্টোবর) গুরুদয়াল সরকারি কলেজ মাঠে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদিনের সভাপতিত্বে সাংবাদিক ও সমাজসেবক হাজী আবু সাইদ এবং দি আকিব টেড্রার্সের স্বত্বাধিকারী মনিরুল হক আকিবের সঞ্চালনায় উক্ত ক্রীড়ানুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মো: পারভেজ মিয়া, কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক মো: আব্দুস সাত্তার, কিশোরগঞ্জ শহর আওয়ামী লীগ যুগ্ম-আহ্বায়ক সৈয়দ আফাজ উদ্দিন, যুগ্ম-আহ্বায়ক মো:ফজলুল হক মুকুল, সদস্য সচিব মিহির লাল বসাক।

এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা ডা.মো:সিদ্দিক হোসাইন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সৈয়দ আফাকুল ইসলাম নাটু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল গনি ঢালী লিমন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান আহমেদ, জেলা ছাত্রলীগের সাবেক উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক বুখারী শরীফ, সাবেক উপ-গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান শিপন সহ বিপুল সংখ্যক ক্রীড়া মোদী ।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাবেক আহ্বায়ক গুরুদয়াল সরকারি কলেজ ছাত্রলীগ ও সাবেক আইন সম্পাদক কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগ সাইদুর রহমান সজল ।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো