1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

কিশোরগঞ্জে ১৪৫ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশের সময় রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ৩৩৪ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জে ১৪৫ (একশত পয়তাল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ জেলা সদর থানা এলাকা হতে ২ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (১১ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃত জহিরুল ইসলাম (৪৫), পিতা- আব্দুল খালেক মিয়া, সাং- গুপদিঘি, থানা- মিঠামইন ও সিরাজ উদ্দিন (৩৭), পিতা- নবী হোসেন, সাং- দক্ষিণ গবিন্দপুর, থানা- হোসেনপুর, জেলা কিশোরগঞ্জ।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার দুপুরে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নি:) মোঃ রমজান আলী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার- ফোর্সের সহায়তায় কিশোরগঞ্জ সদর থানাধীন হযরতনগর সাকিনস্থ বাসা নং-৮৪৬ কলেজ ফিশারী লিংরোড জনৈক ইকবাল হোসেন এর ত্রিত্বয় ভবনের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ।

এ সময় তার কাছ থেকে ১৪৫ (একশত পয়তাল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট নামক মাদকদ্রব্য জব্দ করা হয়। এ ঘটনায় আটককৃত দুইজনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো