1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

কিশোরগঞ্জে ৭২ ঘন্টা অবরোধের মধ্যেও বুধবার আধাবেলা হরতাল বিএনপি’র

  • প্রকাশের সময় মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১৮২ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

একদফা দাবি আদায় ও হামলা-মামলার প্রতিবাদে বিএনপি-জামায়াতের ডাকা সারাদেশে টানা তিনদিনের সর্বাত্বক অবরোধের মধ্যেও বুধবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতালের ডাক দিয়েছে কিশোরগঞ্জ জেলা বিএনপি।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক শহীদুল্লাহ কায়সার শহীদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই হরতালের ঘোষণা দেওয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি বলা হয়, বর্তমান অনির্বাচিত ফ্যাসিস্ট সরকার পতনের এক দফা দাবি ও মহাসমাবেশে পরিকল্পিত হামলার প্রতিবাদে বিএনপির ডাকা ৭২ ঘন্টা অবরোধের আজ প্রথম দিনে কিশোরগঞ্জের কুলিয়ারচরে শান্তিপূর্ণ কর্মসূচিতে বর্বরোচিত হামলা চালিয়েছে পুলিশ। পুলিশের গুলিতে নিহত হয় উপজেলা ছাত্রদল নেতা রেফায়েত উল্লাহ ও ছয়সূতি ইউনিয়ন কৃষক দল সভাপতি বিল্লাল মিয়া এবং এই ঘটনায় দুই শতাধিক নেতা-কর্মী আহত হওয়ার দাবিও করেন জেলা বিএনপির প্রেস বিজ্ঞপ্তিতে।

এই হত্যাকান্ডের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা বিএনপি আগামীকাল বুধবার (১ নভেম্বর) কিশোরগঞ্জ জেলায় সকাল ৬ টা হতে বেলা ২ পর্যন্ত আধাবেলা সর্বাত্মক হরতাল আহবান করে।

উক্ত হত্যার প্রতিবাদে আগামীকালকের ডাকা অর্ধবেলা হরতাল সফল করার জন্য কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জননেতা মোঃ শরীফুল আলম ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতা-কর্মীকে হরতাল সফল করার জন্য উদাত্ত আহবানও জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো