1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

কিশোরগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত, ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

  • প্রকাশের সময় শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ১৪০ বার পড়েছে

বাজিতপুর প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গচিহাটা রেলস্টেশনের পয়েন্টে আন্তঃনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) বিকাল ৪টা ২০মিনিটের দিকে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর গচিহাটা রেলস্টেশনে ট্রেনটি ঢুকার সময় এ দুর্ঘটনাটি ঘটে।

তবে এতে কোন হতাহতের খবর পাওয়া না গেলেও ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। কিশোরগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. মিজানুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।স্টেশন মাস্টার মো. মিজানুর রহমান জানান, চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটির গচিহাটা স্টেশনে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সাথে ক্রসিং হওয়ার কথা ছিলো। কিন্তু ক্রসিং এর জন্য পয়েন্টে লাইন পরিবর্তনের সময় কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।

এতে বিজয় এক্সপ্রেস ট্রেনের লাইনেই কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি রয়ে যায়। ফলে গচিহাটা স্টেশন বিজয় এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়েছে। এ পরিস্থিতিতে ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধারকারী ট্রেনের জন্য বার্তা পাঠানো হয়েছে। উদ্ধারকারী ট্রেন এসে ইঞ্জিন ও বগিগুলো লাইনে ওঠানোর পর পুনরায় ট্রেন চলাচল শুরু হবে বলেও স্টেশন মাস্টার মো. মিজানুর রহমান জানিয়েছেন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো