1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে কালো পতাকা মিছিল (হাওর টাইমস)

  • প্রকাশের সময় রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ২৩৬ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে” কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ আগস্ট) দুপুর সাড়ে ১২ ঘটিকার দিকে কিশোরগঞ্জ কোর্ট প্রাঙ্গণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানকে জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সাজা দেওয়ার প্রতিবাদে বিএনপি সমর্থিত আইনজীবীরা এই কর্মসূচী পালন করেন।

ফোরামের সভাপতি এডভোকেট মোঃ জালাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক এডভোকেট মন্জুরুল ইসলাম জুয়েলের নেতৃত্বে অনুষ্ঠিত এই কালো পতাকা মিছিলে ফোরামের স্থানীয় আইনজীবীগণ অংশগ্রহণ করেন। মিছিল শেষে কোর্ট প্রাঙ্গণে বক্তব্য রাখেন আইনজীবী নেতৃবৃন্দ।

এতে আগামী ৮ আগস্ট (মঙ্গলবার) অবস্থান কর্মসূচি পালন করার ঘোষনা করা হয় ।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো