1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

কিশোরগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সাধারণ আসনে কুলিয়ারচরের শিউলী খানমের প্রচারণা শুরু (হাওর টাইমস)

  • প্রকাশের সময় শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ২২১ বার পড়েছে

মুহাম্মদ কাইসার হামিদ,বিশেষ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ জেলা পরিষদ নির্বাচন-২০২২ কে সামনে রেখে কুলিয়ারচর উপজেলা থেকে সাধারণ আসনে আনুষ্ঠানিক ভাবে সদস্য পদে প্রার্থীতা ঘোষণা দিয়ে নির্বাচনী প্রচারনায় মাঠে নেমেছেন উছমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কুলিয়ারচর পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নিজাম ক্বারীর সহধর্মিনী স্থানীয় মহিলা আওয়ামীলীগ নেত্রী মোছা. শিউলী খানম।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) বাদ জুম্মা তার স্বামী মো. নিজাম ক্বারীর নেতৃত্বে কুলিয়ারচর পৌর কাউন্সিলর ও উছমানপুর ইউনিয়ন পরিষদের সদস্যসহ প্রায় ২০জন ভোটারের একটি টিম নিয়ে নিবার্চনী প্রচারনায় মাঠে নামেন তিনি।

প্রচারণার শুরুতে তিনি কুলিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করে দোয়া ও সার্বিক সহযোগীতা কামনা করেন। পরে তিনি অন্যান্য ভোটারদের সাথে সাক্ষাৎ করে কোশল বিনিময় করে ভোটারদের মন জয় করার চেষ্টা করে দোয়া ও ভোট চষে বেড়ান।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো