1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাটে ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)’র অভিযানে প্রায় ১৬ লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ কানাইঘাটের মোতাহের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে বিদায় সংবর্ধনা মালয়েশিয়ায় উদ্ভাবনী প্রতিযোগিতায় কানাইঘাটের নাফিসের স্বর্ণপদক অর্জন ডা. সুমাইয়া সুলতানা লিজার চিকিৎসা সেবায় ২০ বছর পর মাতৃত্বের সুখবর পেলেন এক নারী। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস

কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরিফুল আলমসহ পাঁচজনকে তুলে নিলো ডিবি পুলিশ

  • প্রকাশের সময় শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ২৫৮ বার পড়েছে

বিশেষ প্রতিনিধিঃ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো: শরিফুল আলমসহ পাঁচজনকে ভৈরবের একটি বাসা থেকে গোয়েন্দা শাখা (ডিবি) পরিচয়ে সাদা পোশাকের লোকজন তুলে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (৪ নভেম্বর) ভোর ৪টার দিকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়। ধরে নিয়ে যাওয়া অন্য চারজন হলেন বিএনপি নেতা নুরুজ্জামান, সাইফুল, যে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে ওই বাড়ির মালিক মাজহারুল এবং শরীফুল আলমের গাড়িচালক রতন মিয়া।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

শরীফুল আলমের ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান জানান, শনিবার ভোর সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল ভৈরব পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কমলপুরস্থ মাজহারুল ইসলামের বাসা ঘেরাও করে। পরে সকাল সাড়ে ৬টার দিকে শরীফুল আলমসহ পাঁচজনকে গ্রেফতার করে গাড়িতে করে নিয়ে যায়|

তাদের তুলে নিয়ে যাওয়া ও আটকের ব্যাপারে ভৈরব থানা, কিশোরগঞ্জ জেলা পুলিশ, ডিবি, র‍্যাব কিছুই জানেন না বলে এ গণমাধ্যমকে জানানো হয়েছে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। আমাকে জানানো হয়নি।

পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন, শরিফুল আলমসহ অন্যদের গ্রেফতার বা আটকের বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।

জানা যায় শরিফুল আলমসহ পাঁচজনকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারের পর সকালে তাদেরকে ঢাকায় মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে একটি সুত্র নিশ্চিত করেছে।

শরীফুল আলমকে গ্রেফতারের খবর বন্দর নগরী ভৈরবে ছড়িয়ে পড়লে সকালে ভৈরবে বিএনপির নেতা কর্মীরা মাঠে নেমে আসে। তারা বিক্ষোভে মিছিল করে।

গ্রেফতারের প্রতিবাদে আগামীকাল রোববার (৫ নভেম্বর) সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ভৈরব উপজেলা ও পৌর বিএনপির। ভৈরব উপজেলা ও পৌরসভার সকল নেতাকর্মীকে এ হরতাল সফল করার আহ্বান জানানো হয়।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো