1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

কিশোরগঞ্জ জেলা বিএনপি নেতা ভিপি সুমন গ্রেফতার

  • প্রকাশের সময় শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৮ বার পড়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

পাক হানাদার বাহিনীর হাত থেকে কিশোরগঞ্জ শহরকে মুক্ত করার নেতৃত্বদানকারী বীরমুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধকালীন কোম্পানি কমান্ডার কবির উদ্দিন আহমেদের বড় ছেলে জেলা বিএনপি’র নেতা ভিপি সাইফুল ইসলাম সুমনকে গ্রেফতার করা হয়েছে।

আজ শনিবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের প্রথম প্রহরে কিশোরগঞ্জ জেলা শহরের আখড়া বাজারের বাসা থেকে র‍্যাবের সহায়তায় তাকে গ্রেফতার করে করিমগঞ্জ থানা পুলিশ।

সাইফুল ইসলাম সুমন করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। বর্তমানে তিনি জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভোর চারটার দিকে তাকে গ্রেফতার করা হয়। সুমন করিমগঞ্জ থানায় দায়ের করা বিএনপির অন্য নেতাদের সাথে একটি মামলার আসামি। তাকে গ্রেফতার করে করিমগঞ্জ থানায় আনা হয়েছে।

সুমনের বাবা বীরমুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমেদ কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি। ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ-৪ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

সাইফুল ইসলাম সুমনও বাবার পথ ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত। তিনি জেলা ছাত্রদলের সভাপতি ছিলেন। পরে করিমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। বর্তমানে তিনি জেলা বিএনপি যুব বিষয়ক সম্পাদক।

ভিপি সাইফুল ইসলাম সুমনের গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মাজহারুল ইসলাম। তিনি বলেন, সুমনের বাবার নেতৃত্বে ১৯৭১ সালে কিশোরগঞ্জ জেলা পাক বাহিনীর হাত থেকে মুক্ত হয়েছিল। আজ ৫২ তম বিজয় দিবস। সুমনকে তার বাবার স্বাধীন করা দেশে বিজয় দিবস পালন করতে দেয়া হয়নি। এর চেয়ে দুঃখজনক আর কী হতে পারে! আমরা এই গ্রেফতারের তীব্র নিন্দা জানাই।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো