1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

কিশোরগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন’র নতুন কমিটিঃসভাপতি নুর মোহাম্মদ-সম্পাদক খোকা

  • প্রকাশের সময় মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ১৪১ বার পড়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত কিশোরগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন এর নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে সময় টেলিভিশনের স্টাফ রির্পোটার নূর মোহাম্মদ ও সাধারণ সম্পাদক হিসেবে মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি বিজয় রায় খোকা মনোনীত হয়েছেন।

রোববার (১০ ডিসেম্বর) রাতে সংগঠনের কার্যালয়ে বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে পূর্বের কমিটির সময়সীমা শেষ হওয়ায় নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটি সাংবাদিকতার মান উন্নয়ন ও সংগঠনটির সার্বিক কল্যাণে দুই বছর কাজ করবে।

কমিটিতে অন্যান্য পদে, সহ-সভাপতি চ্যানেল টোয়েন্টি ফোর এর ময়মনসিংহ ব্যুরো সুলতান মাহমুদ কনিক ও ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি শরীফুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাইটিভি জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন পলাশ ও নেক্সাস টেলিভিশনের জেলা প্রতিনিধি রুমন চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক বৈশাখী টিভির জেলা প্রতিনিধি সুলতান রায়হান ভূইয়া রিপন, কোষাধ্যক্ষ দেশ টিভির জেলা প্রতিনিধি টিটু দাস, দপ্তর সম্পাদক চ্যানেল নাইন এর জেলা প্রতিনিধি মানিক চন্দ্র দাস রনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক এখন টিভির জেলা প্রতিনিধি মশিউর রহমান কায়েস, কার্যকরী সদস্য হিসেবে এটিএন নিউজের জেলা প্রতিনিধি শফিক আদনান, চ্যানেল টোয়েন্টি ফোর এর জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল এবং গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম পিংকু মনোনীত হয়েছেন।

নব গঠিত কার্যকরী কমিটির সভাপতি নূর মোহাম্মদ বলেন, এ সংগঠনটি আমাদের প্রাণের একটি সংগঠন। আমরা যারা ইলেকট্রনিক মিডিয়ায় কাজ করি, আমাদের জন্য এ সংগঠনটির কর্মকাণ্ড একটি আস্থার জায়গা তৈরি করেছে এ জেলায়। এ সংগঠনটির প্রতি সাধারণ মানুষের একটা আস্থার জায়গা তৈরি হয়েছে গত কয়েক বছরে। আমরা আশা করি নব নির্বাচিত কার্যকরী কমিটির সকলের সহযোগিতায় এ সংগঠনের ভূমিকা সকলের কাছে আরও বেশি প্রাধান্য পাবে।

নব গঠিত কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক বিজয় রায় খোকা বলেন, আমি সংগঠনটির জন্মলগ্ন থেকেই নিবিড়ভাবে জড়িয়ে আছি। সত্য ও ন্যায়ের পথে সাংবাদিকতায় এ সংগঠনটি আজকে সারা জেলায় একটি পরিচিতি লাভ করেছে। আমার উপর আস্থা রেখে সকলেই পুনরায় আমাকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করায় আমি সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি এ সংগঠনটিকে আরও বেশি বেগমান করতে সকলের একান্ত সহযোগিতা কামনা করছি।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো