1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

কিশোরগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি মোহাম্মদ আলী-সম্পাদক আনিছুর রহমান নির্বাচিত

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ১৪৮ বার পড়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে মোহাম্মদ আলী সভাপতি ও মোঃ আনিছুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ১১ টি পদে দলিল লেখকরা ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীদের নির্বাচিত করেছেন।

শুরু থেকে নির্বাচন অনুষ্ঠানে প্রধান পর্যবেক্ষক হিসেবে সার্বক্ষনিক উপস্থিত ছিলেন সদর সাব রেজিস্ট্রার মিনতি দাস।
নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ লুৎফর রহমান ও সদস্য মোঃমাহবুবুর রহমান, মোঃ আশিকুল ইসলাম শ্যামল নির্বাচনে ভোট গ্রহণ দিনব্যাপী কার্যক্রম সম্পন্ন করে বিকাল চারটায় ফলাফল ঘোষনা করেন।

এতে সভাপতি মোহাম্মদ আলী,সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান সহ-সভাপতি জুবায়ের হোসেন,সহ সাধারন সম্পাদক কমল,সাংগঠনিক সম্পাদক নূরুল হক,কোষাধ্যক্ষ মোঃ সেলিম,দপ্তর সম্পাদক তাজুল ইসলাম,কার্যকরী সদস্য মোঃ দেলোয়ার হোসেন,মোঃ নাজিম উদ্দীন,মোঃ নূরুল হুদা নির্বাচিত হয়।

নির্বাচনে সাংবাদিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ প্রত্যক্ষ করেছেন। আগামী দুই বছরের জন্য এই নির্বাচিত কমিটি দলিল লেখকদের কল্যানে কাজ করে যাবেন বলে নির্বাচিতরাও অভিব্যক্তি প্রকাশ করেছেন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো