1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

কিশোরগঞ্জ শহর সমবায় সমিতি’র নির্বাচনে সভাপতি আলমগীর, সম্পাদক সুজন নির্বাচিত

  • প্রকাশের সময় রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১৬৩ বার পড়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ শহর সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনে সভাপতি আলমগীর, সম্পাদক সুজন নির্বাচিত হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) সকাল ৯টা থেকে জেলা সমবায় কমিউনিটি সেন্টারে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে।

নির্বাচনে সভাপতি পদে সাবেক কমিশনার মো. আলমগীর কবির ৪৮৬ ভোটে নির্বাচিত হয়েছেন। সহ সভাপতি পদে মো. আনোয়ার হোসেন ৭৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে সৈয়দ তারেক উদ্দিন সুজন ৬০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এছাড়া সদস্য পদে ১ নং ওয়ার্ডে ৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. শরীফুল ইসলাম। ৪ নং ওয়ার্ডে মো. জিয়াউর রহমান ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ৫ নং ওয়ার্ডে মো. শফিকুল ইসলাম ফকির ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ৯ নং ওয়ার্ডে শাহ মো. ফয়জুল্লাহ ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন ২ নং ওয়ার্ডে ইসফাকুল ইসলাম হিরণ, ৩ নং ওয়ার্ডে শেখ রাসেল, ৬ নং ওয়ার্ডে খন্দকার নাছির উদ্দন আহম্মেদ, ৭ নং ওয়ার্ডে মো. রফিকুল ইসলাম সুজন ও ৮ নং ওয়ার্ডে মো. গোলাম মোস্তফা টুটুল।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন কিশোরগঞ্জ সদর উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ জহিরুল আলম ভূঞা এবং সদস্য ছিলেন জেলা সমবায় কার্যালয়ের অডিটর অপূর্ব চন্দ্র দাস ও এডভোকেট মো. শরফুদ্দিন ভূঞা সবুজ।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো