1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাটে ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)’র অভিযানে প্রায় ১৬ লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ কানাইঘাটের মোতাহের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে বিদায় সংবর্ধনা মালয়েশিয়ায় উদ্ভাবনী প্রতিযোগিতায় কানাইঘাটের নাফিসের স্বর্ণপদক অর্জন ডা. সুমাইয়া সুলতানা লিজার চিকিৎসা সেবায় ২০ বছর পর মাতৃত্বের সুখবর পেলেন এক নারী। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস

কিশোরগঞ্জ-৩ আসনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী এরশাদ উদ্দিনকে সংবর্ধনা

  • প্রকাশের সময় শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ২৩৫ বার পড়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এরশাদ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য মনোনীত হওয়ায় করিমগঞ্জ ও তাড়াইলের জনগণের পক্ষ থেকে বিপুল সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) তিনি এলাকায় এলে করিমগঞ্জ-তাড়াইলবাসীর ব্যানারে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

সকাল থেকেই এরশাদ উদ্দিনকে বরণ করে নিতে রাস্তায় হাজার হাজার নেতাকর্মী হাতে ফেস্টুন নিয়ে সমবেত হয়। বেলা দেড়টার দিকে তিনি পৌঁছালে ফুলের মালা পরিয়ে সংবর্ধনায় দেওয়া হয়।

পরে সেখান থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে জনসম্মুখে তুলে ধরতে মোটর শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি কিশোরগঞ্জ-চামড়াবন্দর সড়ক দিয়ে করিমগঞ্জ উপজেলা সদর হয়ে চামড়াবন্দর পর্যন্ত গিয়ে শেষ হয়।

সংবর্ধনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য এরশাদ উদ্দিন। তিনি তার বক্তব্যে বর্তমান সরকারের নানা উন্নয়নের চিত্র তুলে ধরেন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো