1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাটে ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)’র অভিযানে প্রায় ১৬ লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ কানাইঘাটের মোতাহের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে বিদায় সংবর্ধনা মালয়েশিয়ায় উদ্ভাবনী প্রতিযোগিতায় কানাইঘাটের নাফিসের স্বর্ণপদক অর্জন ডা. সুমাইয়া সুলতানা লিজার চিকিৎসা সেবায় ২০ বছর পর মাতৃত্বের সুখবর পেলেন এক নারী। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস

কুলিয়ারচরে আব্দুল হামিদ ভূঞা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত (হাওর টাইমস)

  • প্রকাশের সময় সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ৩২৩ বার পড়েছে

মুহাম্মদ কাইসার হামিদ,বিশেষ প্রতিনিধিঃ

“মাদক নয়, খেলা করো, সুস্থ-সুন্দর জীবন গড়ো’ এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে আরাফাত কেমিক্যাল ওয়ার্কস এর সৌজন্যে উপজেলার ফরিদপুর ইউনিয়ন আব্দুল হামিদ ভূঞা উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল হামিদ ভূঞার স্মরণে “মরহুম আব্দুল হামিদ ভূঞা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট” এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ জুলাই) বিকেল ৫ টার দিকে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আরাফত কেমিক্যাল ওয়ার্কস, ভৈরব এর চেয়ারম্যান ফরিদপুরের কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর মো. ফজলুর রহমান, কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মুক্তিমামুদ খোকা, উপজেলা আওয়ামী লীগের সদস্য সুবেদার মো. দেওয়ান আলী (অব.), ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শাহ্ আলম, ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শহিদ, বিশিষ্ট সমাজ সেবক মো. সাইদুর রহমান সবুজ, ফরিদপুর ইউনিয়ন আব্দুল হামিদ ভূঞা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক অভিভাবক সদস্য ও আওয়ামী লীগ নেতা ওমর ফারুক ভূঞা, সমাজ সেবক মো. জসিম উদ্দিন ও ফরিদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোছা. দেলোয়ারা সরকার প্রমুখ।

দীর্ঘদিন পর বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আরাফাত কেমিক্যাল ওয়ার্কস এর সৌজন্যে হাজারও ফুটবল প্রেমীদের উপস্থিতিতে ফাইনাল খেলায় অংশগ্রহন করেন স্থানীয় শক্তিশালী এলিবেন ষ্টার (লাল) ফুটবল একাদশ বনাম শক্তিশালী প্রেসিডেন্ট (নীল) ফুটবল একাদশ। খেলায় এলিবেন ষ্টার ফুটবল একাদশ ৪-৩ গোলে প্রসিডেন্ট ফুটবল একাদশকে পরাজিত করে বিজয় লাভ করে। পরে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

ফাইনাল খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন ফরিদপুর ইউনিয়ন আব্দুল হামিদ ভূঞা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক প্রতিনিধি মো. সাইফুল ইসলাম সোহাগ।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো