1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

কুলিয়ারচরে আহত ওসি’কে দেখতে হাসপাতালে সাংসদ নাজমুল হাসান পাপন

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ৩০০ বার পড়েছে

কুলিয়ারচর প্রতিনিধি:

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা’কে দেখতে হাসপাতালে যান কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন।

বৃহস্পতিবার (৯নভেম্বর) দুপুর ৩টার দিকে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা’কে দেখে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) মো. লুৎফর রহমান, ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদ এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ আওয়ামী লীগ শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য লায়ন মশিউর আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর মো. মিজবাহুল ইসলাম, রামদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আলাল উদ্দিন, ছয়সূতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, কুলিয়ারচর বাজার ব্যাবসায়ী পরিচালনা কমিটি সভাপতি মুফতি ইলিয়াস মাহমুদ কাশেমী রাসেল, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সুশান্ত ভৌমিকসহ সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, বিএনপি-জামাতের ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিন গত ৩১ অক্টোবর সকাল ৮টার দিকে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী বাসস্ট্যান্ডে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে গুলিবৃদ্ধ হয়ে বিল্লাল হোসেন ও রেফায়েত উল্লাহ তনয় নামে ২ বিএনপি নেতা নিহত হয়। হামলায় কুলিয়ারচর থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফাসহ ১৫ পুলিশ সদস্য আহত হয়। বিএনপির অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়। আহত কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ এখনও কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

এরআগে বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপান এমপি ভৈরব- কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কুলিয়ারচর উপজেলাস্থ নোয়াগাঁও বাসস্ট্যান্ড, ছয়সূতী বাসস্ট্যান্ড, দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড, বাজরা বাসস্ট্যান্ড ও আগরপুর বাসস্ট্যান্ডে পথসভায় বক্তব্য রাখেন। এসময় তিনি নৌকা মার্কায় ভোট চেয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো