1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাটে ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)’র অভিযানে প্রায় ১৬ লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ কানাইঘাটের মোতাহের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে বিদায় সংবর্ধনা মালয়েশিয়ায় উদ্ভাবনী প্রতিযোগিতায় কানাইঘাটের নাফিসের স্বর্ণপদক অর্জন ডা. সুমাইয়া সুলতানা লিজার চিকিৎসা সেবায় ২০ বছর পর মাতৃত্বের সুখবর পেলেন এক নারী। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস

কুলিয়ারচরে হামলা ও নাশকতা বিরোধী পুলিশের সাড়াঁশি অভিযানে গ্রেফতার ২

  • প্রকাশের সময় বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ৩৮৩ বার পড়েছে

মোঃ ছাবির উদ্দিন রাজু,ভৈরব থেকেঃ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের উপর হামলা ও নাশকতা বিরোধী পুলিশের সাড়াঁশি অভিযানে ২ জনকে গ্রেফতার করেছে।

ঙ্গলবার (১৪ নভেম্বর) বিকাল থেকে রাত ১০ টা পর্যন্ত বিভিন্ন এলাকায় ৩ শতাধিক সাড়াঁশি অভিযান চালিয়েছে পুলিশ।

কুলিয়ারচরে রেললাইন কেটে বিধব্বংসী অপরাধ ও পুলিশের উপর হামলায় হত্যা চেষ্টা এবং নাশকততার বিরুদ্ধে পুলিশ এ সাড়াঁশি অভিযান চালিয়েছে । অভিযানে রেললাইন কেটে বিধব্বংসী অপরাধে জড়িত থাকার অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো বায়েজিদ ও মোস্তাফিজুর রহমান মামুন। গ্রেফতার কৃতদের মধ্যে মোস্তাফিজুর রহমান মামুনের বিরুদ্ধে ২০১৪ সালে ও রেল লাইন কেটে ফেলার অভিযোগে মামলা রয়েছে । পুলিশ জানায় গত ১১ নভেম্বর ভৈরব-ময়মনসিংহ রেল পথের কুলিয়ারচর অংশে রেললাইন কেটে বিধব্বংসী কাজ করায় এবং হরতাল অবরোধে চলাকালে পুলিশের উপর হামলা চালিয়ে পুলিশকে হত্যার চেষ্টা করে দূবৃর্ত্তরা । তাদের লক্ষ্য ছিলো নাশকতার পাশাপাশি পুলিশকে হত্যা করা । তাই যারা রেললাইন কেটে ফেলেছে এবং পুলিশের উপর হামলা চালিয়েছে তাদেরকে গ্রেফতারে সাড়াঁশি অভিযান চালানো হচ্ছে ।

অভিযানে জেলা ও থানা পুলিশের পাশাপাশি পিবিআই, ডিবি পুলিশ অংশ নেয় ।

অভিযানে নেতৃত্ব দেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ আল- আমিন হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিত কুমার ঘোষ ও সহকারি পুলিশ সুপার দেলোয়ার হোসেনসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ আল-আমিন হোসাইন জানান, গত ১১ নভেম্বর ভৈরব ময়মনসিংহ রেলপথের কুলিয়ারচর অংশে রেললাইন কেটে বিধব্বংসী কাজ করায় এবং হরতাল অবরোধে চলাকালে পুলিশের উপর হামলা চালিয়ে পুলিশকে হত্যার চেষ্টা করে দূবৃর্ত্তরা । তাদের লক্ষ্য ছিলো নাশকতার পাশাপাশি পুলিশকে হত্যা করা । তাই যারা রেললাইন কেটে ফেলেছে এবং পুলিশের উপর হামলা চালিয়েছে ফুটেজ দেখে তাদের সনাক্ত করে তাদেরকে গ্রেফতারে সাড়াঁশি অভিযান চালানো হচ্ছে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো