1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

কুলিয়ারচরে ৩৬ ভূমিহীন পরিবার পেলো প্রধানমন্ত্রীর উপহার ঘর (হাওর টাইমস)

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ২৩৬ বার পড়েছে

শাহীন সুলতানাঃ

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমি ও গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে (২য় ধাপে) সারা দেশে ২২ হাজার ১০১ টি পরিবারকে জমি ও গৃহ প্রদানের অংশ হিসেবে কুলিয়ারচরে ৩৬ ভূমিহীন পরিবার পেলো প্রধানমন্ত্রীর উপহার ঘর।

বুধবার (৯আগস্ট) সকালে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলাকে গৃহ ও ভূমিহীনমুক্ত ঘোষণা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শামীম হোসাইন এর মাধ্যমে ৩৬ টি গৃহহীন পরিবারের মাঝে জমির দলিলসহ ঘরের চাবি হস্তান্তর করেন প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম হোসাইন উপকারভোগীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করেন।

এসময় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, জেলা পরিষদের সদস্য আব্দুস সাত্তার মাষ্টার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. জিল্লুর রহমান,উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফরুক, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এস.আর.এম.জি কিবরিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.খালেদ হাসান, উপজেলা শিক্ষা অফিসার মো. আলতাফ হোসেন, রামদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আলাল উদ্দিন, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ এনামুল হক আবু বক্কর, ছয়সূতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল হোসেন, বেগম নূরুন্নাহার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মতিয়ার রহমান, উপজেলা প্রেসক্লাবেরর সাবেক সভাপতি মুহাম্মদ কাইসার হামিদ, সাংবাদিক মো. নাঈমুজ্জামান নাঈম, সাংবাদিক মো. লোকমান হোসাইন ও সাংবাদিক মো. আলী সোহেল প্রমূখ।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো