1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

কুলিয়ারচরে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত (হাওর টাইমস)

  • প্রকাশের সময় বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ২১২ বার পড়েছে

বিশেষ প্রতিনিধিঃ

“ডিজিটাল বংলাদেশ দৃশ্যমান, লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ” এ স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে (৪ জানুয়ারী) বুধবার সন্ধ্যায় ছাত্রলীগ নেতা আতিকুর রহমান হৃদয়ের নেতৃত্বে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য মো. আব্দুস সাত্তার মাষ্টার, ১নং কুলিয়ারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মো. জাকারিয়া, কুলিয়ারচর পৌরসভার কাউন্সিলর আলহাজ্ব হুমায়ুন কবির নূরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো.ওমর ফারুক অমৃত, আওয়ামী লীগ নেতা মো. রতন মিয়া, উপজেলা যুবলীগ নেতা ওয়াসীম, গোলাম কিবরিয়া, মো. রুবেল মিয়া, সাব্বির হোসেন রুবেল, উপজেলা ছাত্রলীগ নেতা আতিকুর রহমান হৃদয়, মাহফুজ তপু, আমজাদুর রহমান বাবু, ইকরাম হাসান, রবিন মিয়া, আরমান, আকাশ, ওয়াজিদ, ফাহিম, আসিফ ও তনয় প্রমূখ।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো