1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাটে ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)’র অভিযানে প্রায় ১৬ লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ কানাইঘাটের মোতাহের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে বিদায় সংবর্ধনা মালয়েশিয়ায় উদ্ভাবনী প্রতিযোগিতায় কানাইঘাটের নাফিসের স্বর্ণপদক অর্জন ডা. সুমাইয়া সুলতানা লিজার চিকিৎসা সেবায় ২০ বছর পর মাতৃত্বের সুখবর পেলেন এক নারী। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস

কুলিয়ারচরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৬ তম জন্মদিন উদযাপিত (হাওর টাইমস)

  • প্রকাশের সময় বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮৬ বার পড়েছে

শাহীন সুলতানা, কুলিয়ারচর থেকেঃ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৬ তম জন্ম দিন উদযাপিত হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসারের কর্যালয় কর্তৃক আয়োজিত জন্মদিবস পালন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. জিল্লুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও বর্ষীয়ান নেতা মো. আব্দুস সাত্তার মাষ্টার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মালা বরণ ও সাংবাদিক মো. নাঈমুজ্জামান নাঈম প্রমূখ।

আলোচনা সভা শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা আনুষ্ঠানিক ভাবে কেক কেটে সবার মাঝে কেক বিতরন করেন।

পরে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো