1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাটে ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)’র অভিযানে প্রায় ১৬ লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ কানাইঘাটের মোতাহের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে বিদায় সংবর্ধনা মালয়েশিয়ায় উদ্ভাবনী প্রতিযোগিতায় কানাইঘাটের নাফিসের স্বর্ণপদক অর্জন ডা. সুমাইয়া সুলতানা লিজার চিকিৎসা সেবায় ২০ বছর পর মাতৃত্বের সুখবর পেলেন এক নারী। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস

গভীর রাতে কম্বল নিয়ে শীতার্তদের পাশে সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান

  • প্রকাশের সময় বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ২০৫ বার পড়েছে

প্রেস বিজ্ঞপ্তি :: শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ৫শ কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।

মঙ্গলবার (৯ই জানুয়ারি) গভীর রাতে সিলেট নগরীর চৌহাট্টা, হযরত শাহজালাল (রঃ) মাজার ও রেলস্টেশন এলাকার ছিন্নমূল অসহায় ও দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।

সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেন, প্রচণ্ড শীতে মানুষ কষ্ট পাচ্ছে, এ কথা শুনে আমি আমার সহকর্মীদের নিয়ে মাঠে নেমেছি। আমরা ছিন্নমূল শীতার্তদের মাঝে কম্বল বিতরণ শুরু করেছি। এছাড়া প্রকৃত শীতার্তদের সড়কের পাশে থাকা অসহায়দের খুঁজে বের করে কম্বল বিতরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, গত কয়েকদিন ধরে শীতের প্রকোপ বেড়েছে। যে কারণে আমরা নগরের বিভিন্ন স্থানে রাতে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের হাতে কম্বল পৌঁছে দিচ্ছি।

কনকনে শীতে কম্বল পেয়ে খুশি শীতার্ত দরিদ্র ও ছিন্নমূল মানুষেরা।

গভীর রাতে জেলা প্রশাসকের হাত থেকে কম্বল পেয়ে সিলেট হযরত শাহজালাল (রঃ) মাজারে আশ্র্রয় নেওয়া রুমানা সুলতানা বলেন, রাতে মাজারে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম, এমন সময় ডিসি স্যার কম্বল দেন তাতে আমি খুশি হয়েছি। আমি কোনোমতে কাপড় জড়িয়ে শীত নিবারণের চেষ্টা করি। কেউ নেই যে তার কাছে যাব।

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ. এস. এম. কাসেম, সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোঃ আজবাহার আলী শেখ পিপিএম, সহকারী কমিশনার মোঃ জসিম উদ্দিন, সহকারী কমিশনার (প্রটোকল শাখা) মোঃ নাহিদ নিয়াজ শিশির, সহ জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো