1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায় সিলেট-৫ আসনের সাবেক এমপি ফরিদ চৌধুরী স্মরণে কাতারে স্মরণ সভা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলা শাখার দাওয়াতি সভা অনুষ্ঠিত প্রসঙ্গ :: সীমান্তে পুশ ইন, আইন ও মানবতার লঙ্ঘন বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় সিসিক প্রশাসককে বিভিন্ন সংগঠনের সংবর্ধনা সিলেট-০৫ আসনের উন্নয়ন তদারকি ও রাজনৈতিক সমন্বয়ের দায়িত্বে শাম্মী আক্তার এমপি কানাইঘাটের কৃতি সন্তান সিটি ব্যাংকের পরিচালক মনোয়ার আলিকে লন্ডনে সংবর্ধনা কানাইঘাটে কবরস্থানের কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে আদালতে প্রেরণ জৈন্তাপুরে স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভি’র এক দশকপূর্তি অনুষ্ঠান পালন

জকিগঞ্জ উপজেলায় লতিফিয়া ইসলামিক আইডিয়াল একাডেমি সফলতার শীর্ষে

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ৪২৩ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: জকিগঞ্জ উপজেলার আটগ্রাম স্টেশনে অবস্থিত লতিফিয়া ইসলামিক আইডিয়াল একাডেমি প্রতিষ্ঠালগ্ন থেকেই ইসলামি মূল্যবোধ ও সাধারণ শিক্ষার সমন্বয়ে সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। অদ্যাবধি প্রতিষ্ঠানটি বিভিন্ন পাবলিক পরীক্ষা ও বৃত্তি পরীক্ষায় ধারাবাহিক সাফল্যের মাধ্যমে এলাকার অভিভাবক মহলের আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।

বিগত বছরগুলোতে প্রাথমিক ও সমাপনী পরীক্ষায় একাধিকবার একসঙ্গে ১৬টি ও ১৩টি এ-প্লাস অর্জনসহ অসংখ্য সরকারি বৃত্তি লাভ করে প্রতিষ্ঠানটি এক গৌরবময় অবস্থান সৃষ্টি করেছে। প্রতিবছরের ন্যায় চলতি বছরেও বিভিন্ন ট্রাস্ট কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল, মেধা ও সাধারণ গ্রেডে অর্ধশতাধিকের উপরে বৃত্তি অর্জন করে লতিফিয়া ইসলামিক আইডিয়াল একাডেমি জকিগঞ্জ উপজেলার মধ্যে সফলতার শীর্ষে রয়েছে।

এছাড়াও প্রতিষ্ঠানটিতে নিয়মিতভাবে জাতীয় ও ধর্মীয় বিভিন্ন দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়। মেয়েদের জন্য বাধ্যতামূলক পর্দা ব্যবস্থার মাধ্যমে নিরাপদ ও নৈতিক শিক্ষাবান্ধব পরিবেশে পাঠদান প্রতিষ্ঠানটির একটি বিশেষ বৈশিষ্ট্য।

এসএসসি পরীক্ষায় শতভাগ সফলতা অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটির অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। প্রতি বছর নার্সারি থেকে স্ট্যান্ডার্ড নাইন পর্যন্ত ছাত্র-ছাত্রী ভর্তি করা হয়ে থাকে।

এ বিষয়ে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাওলানা ইয়াহইয়া আহমদ চৌধুরী বলেন “আমাদের লক্ষ্য হলো দ্বীনি আদর্শে বলীয়ান হয়ে আধুনিক শিক্ষায় দক্ষ নৈতিক মানবসম্পদ গড়ে তোলা।শিক্ষকমণ্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় এই সাফল্য সম্ভব হয়েছে। ইনশাআল্লাহ ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।”

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো