1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
মালয়েশিয়ায় উদ্ভাবনী প্রতিযোগিতায় কানাইঘাটের নাফিসের স্বর্ণপদক অর্জন ডা. সুমাইয়া সুলতানা লিজার চিকিৎসা সেবায় ২০ বছর পর মাতৃত্বের সুখবর পেলেন এক নারী। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ

 জকিগঞ্জ-কানাইঘাটের মানুষের সেবায় সবসময় প্রস্তুত রেড ক্রিসেন্ট: মাহবুবুল হক চৌধুরী

  • প্রকাশের সময় বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৯ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট জেলার এ্যাডহক কমিটির সদস্য, সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, সিলেট- ০৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মাহবুবুল হক চৌধুরী ভিপি মাহবুব বলেছেন, রেড ক্রিসেন্ট সব সময় আর্তমানবতার সেবায় নিয়োজিত। প্রাকৃতিক দুর্যোগ, মহামারি কিংবা সামাজিক সংকট, সবক্ষেত্রেই এই সংগঠন মানুষের পাশে থেকে কাজ করে আসছে। কিন্তু বিগত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দমন-নিপীড়নের কারণে আমরা জনগণের পাশে দাঁড়ানোর মতো সুযোগ পাইনি। এখন থেকে রেড ক্রিসেন্ট সোসাইটি মানুষের কল্যাণে, মানবতার সেবায় প্রতিটি মুহূর্তে কাজ করতে প্রস্তুত।

তিনি আরও বলেন, আমাদের এই উদ্যোগ শুধু বৃক্ষরোপণ কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা চাই, এই এলাকার প্রতিটি পরিবারকে পরিবেশ সচেতনতার সাথে সম্পৃক্ত করতে। জকিগঞ্জ ও কানাইঘাটের মানুষ বহুদিন ধরে অবহেলিত। আমি চাই, তাদের জন্য একটি টেকসই উন্নয়ন পরিকল্পনা গড়ে উঠুক, যেখানে রেড ক্রিসেন্টের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক নেতারাও একযোগে কাজ করবেন।

তিনি বুধবার (১৭ সেপ্টেস্বর) সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দিঘীরপার ও সাতবাঁক ইউনিয়নে রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে বনজ ও ফলের এবং ঔষধি চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় ১৫০টি পরিবারের মধ্যে প্রত্যেক-কে ৮টি করে বৃক্ষচারা প্রদান করা হয়।

রেড ক্রিসেন্টে সোসাইটির সহকারী পরিচালক মিজানুর রহমান জীবনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য জুলাই যোদ্ধা আবু সাঈদ, সাতবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাইয়িব শামীম, সমাজসেবক ওলিউর রহমান চৌধুরী শাহজাহান, হাফিজ আহমদ সুজন, আব্দুর রহমান ও আব্দুল বাসিত প্রমুখ।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো