1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

জৈন্তাপুর মডেল থানা পুলিশের পক্ষথেকে বন্যা দূর্গত মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ১৪২ বার পড়েছে

জৈন্তাপুর মডেল থানা পুলিশের পক্ষথেকে বন্যা দূর্গত মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ।

সিলেট জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে করোনা মহামারী, বন্যাসহ অন্যান্য যে কোন দুর্যোগে সিলেট জেলা পুলিশ অসহায় মানুষের পাশে রয়েছেন।
চলমান সিলেট জেলায় ভয়াবহ বন্যা কবলিত মানুষকে উদ্ধার সহ ত্রাণ বিতরণ, রান্না করা খাবার, বন্যা আশ্রয় কেন্দ্রের নিরাপত্তা সহ আইন শৃংখলা রক্ষায় সিলেট জেলা পুলিশের সকল সদস্যগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
২০ জুন-২০২৪ইং জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মোঃ তাজুল ইসলাম (পিপিএম) ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আল আমীন সঙ্গীয় পুলিশ ফোর্স সহ জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়ন ও চিকনাগুল ইউনিয়নের অন্তত ৬টি আশ্রয় কেন্দ্রে অন্তত ৪৬০ জন বন্যায় জলবন্ধী অসহায় মানুষের মধ্যে জৈন্তাপুর মডেল থানার পক্ষথেকে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
এসময় স্থানীয় জনপ্রতিনিধি ও সামাজিক নেতৃবৃন্দ সাথে ছিলেন। প্রেস বিজ্ঞপ্তিতে জৈন্তাপুর মডেল থানার মিডিয়া উইং অফিসার এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী এই তথ্য জানিয়েছেন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো