1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

ঢাকাস্থ কিশোরগঞ্জ সমিতির তৃতীয়বার সভাপতি নির্বাচিত ডিবি প্রধান হারুন অর রশিদ (হাওর টাইমস)

  • প্রকাশের সময় সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৩ বার পড়েছে

বিশেষ প্রতিনিধিঃ

ডিআইজি ও ঢাকা মহানগর ডিবি প্রধান হারুন অর রশিদ তৃতীয়বারের মত ঢাকাস্থ কিশোরগঞ্জ সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন।

গত শনিবার (১৬ সেপ্টেম্বর) সমিতির উদ্যোগে বনভোজন ও নরসিংদীর হেরিটেজ রিসোর্ট মিলনায়তনে সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে তৃতীয়বার সভাপতি হিসেবে হারুন অর রশিদের নাম প্রস্তাব করা হলে সদস্যগণ সর্বসম্মতিক্রমে পাস করেন।

সর্বসম্মতিক্রমে সমিতির সাধারণ সম্পাদক হয়েছেন বিশিষ্ট শিল্পপতি তোফায়েল কবির খান। সমিতির কর্মকর্তা ফারুক আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচন পরিচালনা করেন বৃহত্তর ময়মনসিংহ সমিতির সভাপতি পীরজাদা হারুন-অর রশিদ। এসময় সমিতির সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে দুই বছর মেয়াদী সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

ডিআইজি হারুন অর রশিদের সভাপতিত্বে সাধারণ সভায় বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ-৪ আসনের সাংসদ রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, সমিতির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার ইউসুফ, নতুন সাধারণ সম্পাদক তোফায়েল কবির খান প্রমুখ।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো