1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

তপশিল প্রত্যাখান ও প্রতিবাদে বিএনপির ৪৮ ঘন্টার হরতালের ডাক

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ১৪৯ বার পড়েছে

বিশেষ প্রতিনিধিঃ

নির্বাচন ইস্যুতে বিরোধী দলের আন্দোলন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সংলাপের প্রস্তাবের মধ্যেই একতরফা তপশিল প্রত্যাখ্যান করে এবং প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচি অনুযায়ী আগামী রোববার ১৯ নভেম্বর সকাল ৬টা থেকে ২১ নভেম্বর মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সারা দেশে ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে দলটি।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির ঘোষণা দেয়। এ সময় দলের নেতাকর্মী ও দেশের সাধারণ মানুষকে হরতাল পালনের আহ্বান জানান তিনি।

তপশিল প্রত্যাখ্যান করে অবাধ, গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন, বেগম খালেদা জিয়াসহ গ্রেপ্তারকৃত নেতাদের মুক্তি ও নেতাকর্মীদের হয়রানির প্রতিবাদ এবং সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

এর আগে গতকাল বুধবার নির্বাচনের তারিখ নির্ধারণ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি সন্ধ্যা ৭টায় বিটিভিতে জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে তপশিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

ঘোষিত তপশিল অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারির ৭ তারিখে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ ছাড়াও মনোনয়ন দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। যা যাচাইবাছাই করা হবে ১ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে। সেই সঙ্গে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো