1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

তাড়াইলে খেলাফত মজলিসের কমিটি পুনর্গঠনঃ আজিজ সভাপতি ইয়াসীন সাধারণ সম্পাদক (হাওর টাইমস)

  • প্রকাশের সময় শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ১৬২ বার পড়েছে

তাড়াইল প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা খেলাফত মজলিসের কমিটি পুনর্গঠন উপলক্ষে মজলিসে শুরার সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ মার্চ) সকালে আগামী দুই বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।এর আগে বৃহস্পতিবার বিকালে সংগঠনের উপজেলা শাখার সভাপতি মাওলানা আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত শুরার অধিবেশনে ২০২৩-২৪ সাংগঠনিক সেশনের জন্য মাওলানা আজিজুর রহমান সভাপতি ও মাওলানা হাসানুল ইসলাম ইয়াসীন সাধারণ সম্পাদক পুননির্বাচিত হন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন কিশোরগঞ্জ জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক এমদাদুল্লাহ্।

কমিটির অন্যান্যরা হলেন- মাওলানা মজিবুর রহমান, হাফেজ মরুফ বিল্লাহ্, মাওলানা আবু তাহের ও হাফেজ আবদুল্লাহ্ সহসভাপতি, মাওলানা আনিসুর রহমান সহসাধারণ সম্পাদক, মাওলানা মোস্তফা সাংগঠনিক সম্পাদক, মাওলানা সোহাইল আহমাদ বায়তুলমাল সম্পাদক, মাওলানা এনামুল হক ওলামা বিষয়ক সম্পাদক, মাওলানা গোলাম মোস্তফা শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক, ফখরুদ্দীন আহমাদ তথ্য ও মিডিয়া বিষয়ক সম্পাদক, মুফতি আরিফ বিল্লাহ্ কাসেমী সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, হাফেজ মো. জাকির হোসাইন ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক, মাওলানা জাহাঙ্গীর হোসাইন প্রচার ও প্রকাশনা সম্পাদক, আলী এমদাদ খান নাজমুল শ্রম বিষয়ক সম্পাদক, মিসেস এমদাদ মহিলা বিষয়ক সম্পাদিকা, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা তরিকুল ইসলাম, হাফেজ মাওলানা শফিউল্লাহ্, মাওলানা ইলিয়াছ হোসাইন নির্বাহী সদস্য।

এছাড়া শায়খুল হাদিস মাওলানা ছাদেকুর রহমান, মাওলানা আবদুর রহমান ও মাওলানা আবদুল হাইকে নিয়ে তিন সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো