1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

দিনাজপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে গুচ্ছ গ্রামের ১০টি বাড়ি ভস্মীভূত! ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

  • প্রকাশের সময় শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ১২৪ বার পড়েছে

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুড়া ইউনিয়নে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে গুচ্ছ গ্রামের ১০টি বাড়ি পুড়ে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে।

দিনাজপুর কোতোয়ালি থানা সুত্রে প্রাপ্ত তথ্য মতে জানা যায় ২৫ নভেম্বর শনিবার সকাল ১১টায় দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড এর শিবপুর এলাকায় আবাসন প্রকল্পের ফেস ২ এর ৬নং ব্যারাকে হরিপদ নামে এক ব্যক্তির ঘড়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে ১০টি টিনের বাড়ি পুড়ে ভস্মীভূত হয়ে যায়। খবর জানার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে ঘড়ে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

এ ঘটনার প্রায় ২০লক্ষাধিক টাকারই ক্ষতিসাধন হয়েছে বলে জানা যায়। ঘটনাস্থল দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ হোসেন এবং বিট অফিসার পরিদর্শন করেন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো