1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাটে ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)’র অভিযানে প্রায় ১৬ লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ কানাইঘাটের মোতাহের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে বিদায় সংবর্ধনা মালয়েশিয়ায় উদ্ভাবনী প্রতিযোগিতায় কানাইঘাটের নাফিসের স্বর্ণপদক অর্জন ডা. সুমাইয়া সুলতানা লিজার চিকিৎসা সেবায় ২০ বছর পর মাতৃত্বের সুখবর পেলেন এক নারী। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস

দিনাজপুরে শিশু একাডেমীর উদ্যোগে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন

  • প্রকাশের সময় সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ৩০৭ বার পড়েছে

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডমেী দিনাজপুর জেলা শাখার উদ্যোগে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষ্যে শিশু সমাবেশ, শোভাযাত্রা ও আলোচনা সভা এবং উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ অক্টোবর) দিনাজপুর শিশু একাডেমী অডিটোরিয়ামে দিনাজপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডমেী দিনাজপুর জেলা শাখার উদ্যোগে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষ্যে শিশু সমাবেশ, শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার জেলা প্রশাসন কার্যালয় দিনাজপুরের উপ-পরিচালক মো. মোকলেছুর রহমান।

বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার শিশু বিষয়ক কর্মকর্তা মো. আখতারুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোরশেদ আলী খান। শিশু বক্তা হিসেবে বক্তব্য রাখেন কালেক্টরেট স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র মো. ফারহান তাহমীদ ও সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী খুশি রানী রায়।

অনুষ্ঠান পরিচালনা করেন দিনাজপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের ডে-কেয়ার অফিসার রেজভীন সারমিনাজ ইসলাম।
আলোচনা সভার পূর্বে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৩-এর উদ্বোধন করেন স্থানীয় সরকার জেলা প্রশাসন কার্যালয় দিনাজপুরের উপ-পরিচালক মো. মোকলেছুর রহমান। এরপর শিশুদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো