1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ

  • প্রকাশের সময় মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ২১৩ বার পড়েছে
News
রফিকুল ইসলাম লাভলু (রংপুর) প্রতিনিধিঃ-


দেশব্যাপী দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে সারা দেশের মত পীরগাছায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি।

সোমবার বিকেলে পীরগাছা জেএন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে দলের নেতাকর্মীরা। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার মতিয়ার রহমানের সভাপতিত্বে সেখানে এক সমাবেশে বক্তব্য দেন, রংপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আফছার আলী, রংপুর জেলা যুবদলের সভাপতি শাসছুল হক ঝন্টু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আমিনুল ইসলাম রাঙা, সদস্য স্থানীয় ছাওলা ইউপি চেয়ারম্যান নাজির হোসেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক শরীফুল ইসলাম ডালেজ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন অনু,অন্নদানগর ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান,পীরগাছা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজার রহমান রেজা, কান্দি ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, উপজেলা যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব আব্দুল আলিম আলম, ছাত্রদলের আহবায়ক লোকমান হোসেন প্রমুখ। সমাবেশে বক্তাগণ বলেন, সরকার দলীয় নেতারা সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করছে। তারা অসহায় মানুষের কথা ভাবে না। নিজের আখের গোছাতে ব্যস্ত।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো