1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

নওগাঁর মহাদেবপুরে কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ২৮৪ বার পড়েছে

কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুরে উপজেলা কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলা সদরের বুলবুল সিনেমা হল এলাকায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষকলীগের সভাপতি অমিত কুমার ব্যাণার্জী বাপ্পী এতে সভাপতিত্ব করেন। সভায় উপজেলা কৃষকলীগ ও ১০টি ইউনিয়ন কৃষকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় আলোচনার পর সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, অমিত কুমার ব্যাণার্জী বাপ্পীকে সভাপতি, আব্দুর রাজ্জাক সরদারকে সাধারণ সম্পাদক ও সামির উদ্দিন খানকে সাংগঠনিক সম্পাদক করে উপজেলা কৃষকলীগের ৭১ সদস্য বিশিষ্ট যে কমিটি রয়েছে তা আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত বহাল থাকবে। সম্প্রতি এই কমিটি ভেঙ্গে না দিয়ে বা কমিটির কোন সাধারণ সভা না করে নওগাঁ জেলা কৃষকলীগের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক স্বাক্ষরিত উপজেলা কৃষকলীগের যে আহ্বায়ক কমিটি ঘোষণা দেয়া হয়েছে তা প্রত্যাখ্যান করা হয়।

সভায় অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বদিউজ্জামান বদি, প্রভাত ব্যাণার্জী বাবুল,যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল চন্দ্র বাবু ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক হাফিজুল হক বকুল, অর্থ সম্পাদক হাজী মোয়াজ্জেম হোসেন, আওয়ামী লীগ নেতা এমদাদুল হক, নাহিদ মোস্তফা, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি এস, এম, জার্জিস আলম, সুলতান সালাউদ্দিন সবুজ প্রমুখ বক্তব্য দেন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো