1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাটে ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)’র অভিযানে প্রায় ১৬ লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ কানাইঘাটের মোতাহের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে বিদায় সংবর্ধনা মালয়েশিয়ায় উদ্ভাবনী প্রতিযোগিতায় কানাইঘাটের নাফিসের স্বর্ণপদক অর্জন ডা. সুমাইয়া সুলতানা লিজার চিকিৎসা সেবায় ২০ বছর পর মাতৃত্বের সুখবর পেলেন এক নারী। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস

নওগাঁর মহাদেবপুরে দুর্বৃত্তের আগুনে পুড়লো বাস

  • প্রকাশের সময় সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ২৭২ বার পড়েছে

কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুরে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (২৬ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টায় উপজেলা কমপ্লেক্সের পূর্বগেট সংলগ্ন মাসুদ ফিলিং স্টেশনের বিপরীতে এই ঘটনা ঘটে।এসময় সেখানে পার্ক করে রাখা রাহি ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসে কে বা কারা আগুন ধরিয়ে দিলে দাউ দাউ করে জ্বলে ওঠে। জানতে পেরে টহল পুলিশ ফায়ার সার্ভিসে খবর দিলে দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার আশরাফুর রহমান বলেন, বাসের ৫০ শতাংশ পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

মহাদেবপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো