1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

নওগাঁর মহাদেবপুরে দেড় হাজার চাষি পেলেন প্রণোদনা (হাওর টাইমস)

  • প্রকাশের সময় শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ১৫৭ বার পড়েছে

কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুরে দেড় হাজার চাষি পেয়েছেন কৃষি প্রণোদনা।

শুক্রবার (২৩ জুন) সকালে প্রণোদনা বিতরণ উদ্বোধন করেন ৪৮ নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার সেলিম।

সহকারি কমিশনার (ভূমি) নুসরাত জাহান’র সভাপতিত্বে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে নিজস্ব মিলনায়তনে আয়োজিত সমাবেশে সংসদ সদস্য প্রধান অতিথি এবং উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, জেলা পরিষদ সদস্য গোলাম নুরানী আলাল, জেলা আওয়ামী লীগের সদস্য বাবু অজিত কুমার মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: খুরশিদুল ইসলাম প্রমুখ।

স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোমরেজ আলী। তিনি জানান, চলতি অর্থবছরে খরিপ-২ মৌসুমে উফশী ও হাইব্রিড জাতের রোপা আমন ধান ও গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার জন্য বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও অন্যান্য উপকরণ বিতরণের ব্যবস্থা করা হয়েছে। এর আওতায় এবার এক হাজার ৩৩৫ জন কৃষকের প্রত্যেকের মধ্যে এক বিঘা জমির জন্য উফশী জাতের রোপা আমন ধানের বীজ পাঁচ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি, ২০ জন কৃষকের প্রত্যেকের মধ্যে এক বিঘা জমির জন্য হাইব্রিড জাতের রোপা আমন ধানের বীজ দুই কেজি এবং ৯০ জন কৃষকের প্রত্যেকের মধ্যে এক বিঘা জমির জন্য গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ এক কেজি, ডিএপি সার ২০ কেজি, এমওপি সার ২০ কেজি, পলিথিন এক রোল, সুতলী দড়ি এক ব্যান্ডিল, বালাইনাশক একটি ও নগদ দুই হাজার ৯৩২ টাকা পঞ্চাশ পয়সা করে বিতরণ করা হবে।

প্রধান অতিথির বক্তব্য দানকালে এমপি বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার কৃষক বান্ধব সরকার। জনতার জীবন মানোন্নয়নে সরকার নানা কর্মসূচি বাস্তবায়ন করছেন। তিনি সরকারের দেয়া বিভিন্ন ভাতার কথা উল্লেখ করেন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো