1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

নওগাঁর মহাদেবপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত (হাওর টাইমস)

  • প্রকাশের সময় বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ৪০৩ বার পড়েছে

কাজী সামছুজ্জোহা মিলন,মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার উদ্যোগে দলীয় কার্যালয়ে বুধবার ১৬ আগস্ট বিকেলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট।

অন্যদের মধ্যে বক্তব রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এস এম হান্নান,বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মহাদেবপুর উপজেলা শাখার যুগ্ন আহ্বায়ক কাজী আব্দুস সোবহান, সদস্য চঞ্চল রহমান,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মহাদেবপুর উপজেলা শাখার আহবায়ক শাকিল ইসলাম, যুগ্ন আহবায়ক গোলাম কিবরিয়া ও জাহাঙ্গীরপুর সরকারী কলেজ শাখা ছাত্রদলের সদস্য হানিফ মন্ডল প্রমুখ।

দোয়া মাহফিলের সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মহাদেবপুর উপজেলা শাখার আহবায়ক কমিটির ১ নং সদস্য কাজী সামছুজ্জোহা মিলন।

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদক রওশন জাহান, এনায়েতপুর ইউনিয়ন শাখার সিনিয়র সহ সভাপতি মমতাজ হোসেন,হাতুড় ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব বাচ্চু,বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মহাদেবপুর উপজেলা শাখার সদস্য খাইরুল ইসলাম, ইফতিয়ার উদ্দীন দুরন্ত,এরশাদ আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল মহাদেবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নার্গিস আকতার, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মহাদেবপুর উপজেলা শাখার যুগ্ন আহবায়ক বাপি কুমার মন্ডল রনি প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মহাদেবপুর সদর ইউনিয়ন শাখার সভাপতি আনোয়ার হোসেন, চেরাগপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আবু সাঈদ,সফাপুর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা।

শেষে বিশেষ মোনাজাত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চান্দাশ ইউনিয়ন শাখার দপ্তর সম্পাদক ওয়াজেদ আলী।

এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল,যুবদল,ছাত্রদল, সেচ্ছাসেবক দল,মহিলা দল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো