1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

নওগাঁর মহাদেবপুরে বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত (হাওর টাইমস)

  • প্রকাশের সময় সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ১৯৮ বার পড়েছে

কাজী সামছুজ্জোহা মিলন,মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারী) বিকেলে স্হানীয় বাসস্ট্যান্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার উদ্যোগে ১০ দফা দাবি, বিদ্যুতের দাম কমানোর দাবি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সকল রাজবন্দিদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি ও মহাদেবপুর- বদলগাছী উপজেলার প্রিয় নেতা আলহাজ্ব রবিউল আলম বুলেট এতে সভাপতিত্ব করেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার সহ সভাপতি কছিমুদ্দীন,সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক ও সেচ্ছাসেবক দলের আহবায়ক এস এম হান্নান প্রমুখ।

আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মহাদেবপুর উপজেলা শাখার যুগ্ন আহ্বায়ক কাজী আব্দুস সোবহান, বাংলাদেশ জাতীয়তা বাদী ছাত্রদল মহাদেবপুর উপজেলা শাখার আহবায়ক কমিটির ১ নং সদস্য আতিকুর রহমান আতিক ও জাহঙ্গীরপুর সরকারি কলেজ শাখার ছাত্রনেতা হানিফ মন্ডল প্রমুখ।

সভার সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মহাদেবপুর উপজেলা শাখার আহবায়ক কমিটির ১ নং সদস্য ও প্রতিনিধি দলের সদস্য কাজী সামছুজ্জোহা মিলন।

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো