1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

নওগাঁর মহাদেবপুরে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত (হাওর টাইমস)

  • প্রকাশের সময় রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪০৮ বার পড়েছে

কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও দেশ নায়ক তারেক রহমানের ১৬ তম কারামুক্তি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় বাসস্ট্যান্ডে এক আলোচনা সভা ও বর্ন্যাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।

আজ রবিবার (৩ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেটের সভাপতিত্বে এসময় অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি জাহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন ও এস এম হান্নান।

এ ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার সহ-সভাপতি ও সফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল আলম বাচ্চু, প্রচার সম্পাদক আমিন ইসলাম, দপ্তর সম্পাদক ফেরদৌস আলম,মহিলা বিষয়ক সম্পাদক রওশন জাহান, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মহাদেবপুর উপজেলা শাখার যুগ্ন আহবায়ক কাজী আব্দুস সোবহান, সাহাদত হোসেন শান্ত, গোলাম ইয়াজদানী সাম্মী, সদস্য চঞ্চল রহমান সাজেদুল ইসলাম সাজ্জু, খাইরুল ইসলাম,ইখতিয়ার উদ্দিন দুরন্ত, এরশাদ আলী, সোহাগ হোসেন বাবু, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মহাদেবপুর উপজেলা শাখার যুগ্ন আহ্বায়ক মাস্টার হাফিজুর রহমান জিল্লুর,সদস্য শিহাব রায়হান, জাহাঙ্গীর আলম স্বপন, হাতেম আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মহাদেবপুর উপজেলা শাখার আহবায়ক শাকিল ইসলাম, যুগ্ন আহ্বায়ক বাপি কুমার মন্ডল রনি, গোলাম কিবরিয়া, হিরন আহমেদ, মেহেরাব হোসেন জিয়া,১ নং সদস্য আতিকুর রহমান আতিক ও মহিলা দলের সাধারণ সম্পাদিকা নার্গিস আক্তার প্রমুখ।

সভার সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিন মন্ডল ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মহাদেবপুর উপজেলা শাখার আহবায়ক কমিটির ১ নং সদস্য কাজী সামছুজ্জোহা মিলন।

এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল,যুবদল,ছাত্রদল, সেচ্ছাসেবক দল,মহিলা দল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শেষে একটি বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডের ব্যাংক এশিয়ার সামনে এসে শেষ হয়।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো