1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

নওগাঁর মহাদেবপুরে বিএনপির লিফলেট বিতরণ

  • প্রকাশের সময় শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৫ বার পড়েছে

কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুরে ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত তৈরির লক্ষ্যে উপজেলা বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল থেকে সারাদিন উপজেলার খাজুর ইউনিয়নের ছাতুনতলী হাট, হাতুড় ইউনিয়নের মহিষবাথান হাট, চাঁন্দাশ ইউনিয়নের বাগডোব হাট প্রভৃতি স্থানে সাধারণ জনতার মাঝে এসব লিফরেট বিতরণ করা হয়।

এসময় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট ও সাধারণ সম্পাদক হাতুড় ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডলের নেতৃত্বে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী পথচারী, হাটুরে ও বিভিন্ন দোকানে দোকানে গিয়ে লিফলেট বিতরণ করেন।

এ সময় রবিউল আলম বুলেট বলেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে ভাগাভাগির ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের যে ডাক দিয়েছেন আমরা সেই ডাকে জনগণকে স্বত:স্ফুর্ত অংশগ্রহণের লক্ষে লিফলেট বিতরণ করছি। যে নির্বাচনের ফলাফল আগেই ঠিক করা হয়, সেই ভাগাভাগির নির্বাচন বাংলাদেশের মানুষ বর্জন করবে। তিনি ভোট বর্জন সফল করার জন্য সচেতন জনতাকে আহ্বান জানান।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো