1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

নির্বাচন কমিশনের নির্দেশনায় কিশোরগঞ্জের ৮ থানার ওসি বদল

  • প্রকাশের সময় শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৭০ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

আসন্ন ৭ জানুয়ারীর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের নির্দেশনার পরিপ্রেক্ষিতে কিশোরগঞ্জের ১৩ থানার মধ্যে ৮ থানার ওসিকে জেলার মধ্যেই একই ৮ থানায় বদলি জনিত ওদল-বদল করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতে অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন) মো. কামরুল আহসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে জানা গেছে, কুলিয়ারচর থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফাকে কিশোরগঞ্জ সদর মডেল থানায়, কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ দাউদকে কটিয়াদী মডেল থানায়, হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটুকে পাকুন্দিয়া থানায়, পাকুন্দিয়া থানার ওসি মো. নাহিদ হাসনান সুমনকে হোসেনপুর থানায়,অষ্টগ্রাম থানার ওসি মোহাম্মদ মোর্শেদ জামানকে বাজিতপুর থানায়, বাজিতপুর থানার ওসি মুহাম্মদ শফিকুল ইসলামকে অষ্টগ্রাম থানায়,কটিয়াদী মডেল থানার ওসি এস এম শাহাদাত হোসেনকে নিকলী থানায় ও নিকলী থানার ওসি মো. সারোয়ার জাহানকে কুলিয়ারচর থানায় বদলি করা হয়েছে।

এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়। এই প্রজ্ঞাপনে সারাদেশের ৩৩৮টি থানার ওসিকে বদলি করা হয়েছে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো