1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

পীরগাছায় বিএনপি’র দুই নেতা অল্পের জন্য রক্ষা পেলেন: পুড়ে ছাই গাড়ী

  • প্রকাশের সময় সোমবার, ২৩ মে, ২০২২
  • ২১৯ বার পড়েছে
News নিজস্ব প্রতিনিধি :-

রংপুরের পীরগাছায় গাড়ীতে লাগা আগুন থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন উপজেলা বিএনপির দুই নেতা আফছার আলী ও আমিনুল ইসলাম রাঙা।বিকেল ৩টার দিকে পীরগাছা থেকে লালমনির হাট যাওয়ার পথে পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়নের তনুর মোড় নামে স্থানে তাদের ব্যবহৃত কারে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায়।এসময় ড্রাইভার ও দুই নেতা দ্রুত নেমে পড়েন।আফছার আলী রংপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আমিনুল ইসলাম রাঙা সদস্য এবং পীরগাছা বাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি।

স্থানীয় বিএনপি’র সভাপতি জিল্লুর রহমান জানান,ওই দুই নেতা লালমনিরহাটের বড়বাড়িতে ফুটবল ট্রর্ণামেন্টে যাওয়ার জন্য আমিনুল ইসলাম রাঙার নিজ প্রিমিও এফ কার নিয়ে রওনা দেন।উপজেলার অন্নদানগর ইউনিয়নের তনুর মোড় নামে স্থানে পৌছিলে তাদের ব্যবহৃত কারে হঠাৎ করেই আগুন লেগে যায়।এসময় তারা দ্রুত নেমে পড়েন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হন।পরে পীরগাছা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও গাড়ীটি পুড়ে যায়।স্থানীয় অন্নদানগর ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো