1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাটে ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)’র অভিযানে প্রায় ১৬ লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ কানাইঘাটের মোতাহের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে বিদায় সংবর্ধনা মালয়েশিয়ায় উদ্ভাবনী প্রতিযোগিতায় কানাইঘাটের নাফিসের স্বর্ণপদক অর্জন ডা. সুমাইয়া সুলতানা লিজার চিকিৎসা সেবায় ২০ বছর পর মাতৃত্বের সুখবর পেলেন এক নারী। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস

পূজাঁ মণ্ডপ পরিদর্শনে অষ্টগ্রাম ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান

  • প্রকাশের সময় রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ৪৪০ বার পড়েছে

বিশেষ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের হাওর বেষ্টিত অষ্টগ্রাম উপজেলা সদর ইউনিয়নের পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।

শনিবার (২১ অক্টোবর) বিকালে সদর ইউনিয়নের কয়েকটি পূজাঁ মণ্ডপ পরিদর্শন করেন।

হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাঁর মহাসপ্তমীর দিন অষ্টগ্রাম সদর ইউনিয়নের জমাদার পাড়া, বণিকপাড়া ও হাইস্কুল পাড়ার তিনটি পূজাঁ মণ্ডপ পরিদর্শনকালে ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও পুরোহিত এবং হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি তাদের নানা বিষয়ে খুঁজ-খবর নেন।

এবার অষ্টগ্রামে ৮টি ইউনিয়নে ৪৬টি পূজাঁ অনুষ্ঠিত হচ্ছে। পূর্ব অষ্টগ্রামে ৭টি, অষ্টগ্রাম সদরে ৭টি, দেওঘরে ১টি, কাস্তুলে ২টি, বাঙ্গালপাড়ায় ৯টি, কলমা ১৩টি, আদমপুরে ৬টি, খয়েরপুর-আব্দুল্লাপুরে ১টি।

এসময় উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান আঃ বাসেদ ভূইয়া, ৫ নং ওয়ার্ড সদস্য মোঃ কামরুজ্জামান হান্নান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জি এম মোশাররফ উদ্দিন হালিম, উপজেলা সেচ্চাসেবক দলের আহবায়ক মোঃ জুয়েল মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজ আলম খান দানা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ তফসির আহম্মেদ ও যুবদলের যুগ্ম আহবায়ক এম আর সি রানা প্রমুখ

পূজাঁ মণ্ডপ পরিদর্শন শেষে সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেন, ধর্মীয় সম্প্রীতি সৌহার্দ্যের অন্যতম জনপদ এই অষ্টগ্রাম। আমরা এখানে মিলেমিশে সকল-আনন্দ ভাগাভাগি করে চলি। আমি অষ্টগ্রাম সদরসহ উপজেলার সকল হিন্দু সম্প্রদায়ের মানুষদের জানাই শারদীয় শুভেচ্ছা।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো