1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

বন্দর নগরী ভৈরবে পৌর বিএনপির হরতালের ডাক

  • প্রকাশের সময় শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ১৪০ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জে জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমসহ নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে জেলার বন্দর নগরী ভৈরবে আগামীকাল রোববার (৫ নভেম্বর) সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ভৈরব পৌর বিএনপি।

শনিবার (৪ নভেম্বর) এ তথ্য জানানো হয়েছে। এর আগে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমকে গ্রেফতার করে ডিবি পুলিশ। সকালে ভৈরব উপজেলার কমলপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত ক‌রে‌ছেন ভৈরব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।

ভৈরব পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র হাজী মোঃ শাহীন জানান, শনিবার (৪ নভেম্বর) ভোর ৩টার দিকে ঢাকা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল ভৈরব পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কমলপুরের মাজহারুল ইসলামের বাসা ঘেরাও করে। পরে সকাল সাড়ে ৬টার দিকে শরীফুল আলমসহ পাঁচজনকে গ্রেফতার করে গাড়িতে করে নিয়ে যায়।

গ্রেফতারকৃতরা হলো-জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, ভৈরব উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল হক ও নূরুজ্জামান, শরীফুল আলমের ব্যক্তিগত গাড়িচালক রতন মিয়া।

উল্লেখ্য, বিএনপির ডাকা তিনদিনের অবরোধ কর্মসূচির প্রথমদিন গত ৩১ অক্টোবর কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে বিএনপির দুজন নিহত এবং ১৫ পুলিশসহ শতাধিক আহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কুলিয়ারচর থানায় তিনটি পৃথক মামলা দায়ের করে। মামলায় জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমকেও আসামি করা হয়।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো