1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

বর্তমান সরকারের অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নাঃ ব্যারিস্টার পার্থ (হাওর টাইমস)

  • প্রকাশের সময় রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ২১৫ বার পড়েছে

বিশেষ প্রতিনিধি

গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির সব দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, বর্তমান সরকারের অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব না।

তিনি বলেন, এবার ভোট চুরির নির্বাচন করলে আপনারা (আওয়ামী লীগ) আর প্লেনে উঠতে পারবেন না। বাংলাদেশের মানুষ আর কখনো আপনাদের ক্ষমা করবে না।

রোববার (৬ আগস্ট) দলের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এসব কথা বলেন। পার্থ বলেন, ‘আমরা মনে করি বিএনপির দাবি ন্যায্য। তারা যে আন্দোলন করছে তা এখন বাংলাদেশের মানুষের। সুতরাং আমরা এ দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করছি।

বিজেপি চেয়ারম্যান বলেন, দেশে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। তবে উন্নয়ন যতটুকু আমরা আশা করেছিলাম, সেই জায়গায় আমরা যেতে পারি নাই। এর অন্যতম কারণ হলো, আমাদের ভালো মানুষগুলো রাজনীতি থেকে দূরে সরে গেছে।

বিজেপির মহাসচিব আব্দুল মতিন সাউদের সভাপতিত্বে সভায় বাংলাদেশ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সালাউদ্দিন প্রকাশ মতিন, বাংলাদেশ জাতীয় যুব সংহতির হারুন-অর-রশিদ, জাতীয় শ্রমিক পার্টির ইয়াসিন উদ্দিন দুলাল, বাংলাদেশ জাতীয় ছাত্রসমাজের সাইফুল ইসলাম, বাংলাদেশ জাতীয় যুব সংহতির খলিলুর রহমান, বাংলাদেশ জাতীয় শ্রমিক পার্টির মো. হাসনাইন হাওলাদার প্রমুখ বক্তব্য রাখেন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো