1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন’র রায়পুরা উপজেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১৩৯ বার পড়েছে

এম. আজিজুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, রায়পুরাঃ

নরসিংদী রায়পুরায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন রায়পুরা উপজেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১অক্টোবর) সকালে উপজেলা পরিষদের হলরুমে সংগঠনটির সভাপতি এশিয়ান টেলিভিশন ও দৈনিক আমাদের সময় এর রায়পুরা প্রতিনিধি মেহেদী হাসান রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাংলার তাজা খবর এর এডিটর হারুন অর রশীদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লাইলা কানিজ।

এ সময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে)’র কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ, যুগ্ম-সাধারন সম্পদক মোশাররফ হোসেন নিলু, সংগঠনের আইন বিষয়ক উপদেষ্টা অ্যাড. হারুনুর রশীদ, রায়পুরা প্রেস ক্লাবের সভাপতি এম নূরউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক রফিকুল হক, রায়পুরা উপজেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক অজয় সাহা, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মোস্তফা খান, সংগঠনের সহ-সভাপতি অহিদুজ্জামান পলাশ, রিপোর্টাস ক্লাবের সহ-সভাপতি তৌফিকুল ইসলাম তৌফিক, কোষাধ্যক্ষ দৈনিক আমাদের নতুন সময় এর রায়পুরা প্রতিনিধি এম.আজিজুল ইসলামসহ অন্যান্য ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন স্কুলের শিক্ষক প্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তাগন রায়পুরা মফস্বল সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দকে স্বাগত জানান এবং বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য আহ্বান জানান।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো