1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ঢাকা মহানগর দক্ষিণ কমিটি গঠিত

  • প্রকাশের সময় শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ১৪৯ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ঢাকা মহানগর দক্ষিণ কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক রুপালীদেশ সম্পাদক ও অপরাধ জগত ম্যাগাজিন এর উপদেষ্টা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক মনিকে সভাপতি এবং দৈনিক একুশের বাণী পত্রিকার প্রধান সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সরোয়ার জাহান মঞ্জুকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর) দুপুরে ঢাকার দৈনিক বাংলার মোড় হোয়াং চাইনিজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার এ অনুষ্ঠিত এক সভায় ২৭ সদস্য বিশিষ্ট ঢাকা মহানগর (দক্ষিণ) কমিটি আগামী দুই বছরের জন্য অনুমোদন দেন বিএমইউজে এর কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব সোহেল আহম্মেদ ও সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান ।

কমিটির অপর সদস্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি শাহীন আল মামুন (ব্যবস্থাপনা পরিচালক সিএনএন বাংলা টিভি সম্পাদক ও প্রকাশক দৈনিক দেশ সংবাদ), সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শরিকুল ইসলাম (দৈনিক ঢাকা রিপোর্ট), সহ সাধারণ সম্পাদক মোঃ আতিয়ার রহমান (সাপ্তাহিক চূড়ান্ত রিপোর্ট) , অর্থ বিষয়ক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন (দৈনিক রূপালীদেশ), মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক শাহ মোঃ আলমগীর (দৈনিক রূপালীদেশ), সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম (দৈনিক আমাদের মাতৃভূমি), সহ-সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ (ভোরের চেতনা), সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক রিয়াজ আহমেদ (দৈনিক লাল সবুজের দেশ), দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহিম মৃধা (দৈনিক রূপালীদেশ), প্রচার সম্পাদক নিয়াজ (দৈনিক দেশবাংলা), সাংস্কৃতিক ও আপ্যায়ন সম্পাদক মাসুদ হাওলাদার (দৈনিক আলোর দিগন্ত), মহিলা বিষয়ক সম্পাদিকা মৃধা শারমিন (দৈনিক রূপালীদেশ)।

নির্বাহী সদস্যরা হলেন-মোঃ খায়রুল মমিন (বাবুল) (দৈনিক রূপালীদেশ), মিজানুর রহমান (সাপ্তাহিক সমর্থক), জুলফিকার আলম (ভোরের দর্পণ), মোঃ রফিকুল ইসলাম (বাংলাদেশের আলো), মাসুম (দৈনিক ঢাকা প্রতিদিন), সুজন হাওলাদার (সকালের সময়), বোরহান উদ্দিন আহমেদ (দৈনিক রূপালীদেশ), আমজাদ হোসেন (দৈনিক লাল সবুজের দেশ), মোঃ আলামীন হোসেন (দৈনিক আমাদের মাতৃভূমি), সুমি রহমান (দৈনিক এই বাংলা), মোঃ আবু নাসের তপাদার (দৈনিক আমাদের মাতৃভূমি), আঃ রহিম খান, আবুল কালাম আজাদ।

সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষার দাবিতে এ সংগঠনের নেতৃবৃন্দরা কাজ করে যাচ্ছেন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো