1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন’র বাজিতপুর উপজেলা কমিটি-সভাপতি জমশেদ, সম্পাদক খলিল

  • প্রকাশের সময় সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ১৩০ বার পড়েছে

বাজিতপুর প্রতিনিধিঃ

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজের) বাজিতপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে সভাপতি করা হয়েছে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. আলী জমশেদকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে দৈনিক আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি মোহাম্মদ খলিলুর রহমানকে।

শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় বাজিতপুরের সরারচরে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি-সম্পাদকসহ ১১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন’র নবনির্বাচিত উপজেলা কমিটির সভাপতি মো. আলী জমশেদের সভাপতিত্বে কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে)’র কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব সোহেল আহম্মেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএমইউজে’র কমিটির সভাপতি মো.খায়রুল ইসলাম ভূইয়া, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, ভৈরব মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম এ হালিম, সাধারণ সম্পাদক মো. ছাবির উদ্দিন রাজু।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন বাজিতপুর উপজেলা শাখার নব নির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি সাব্বির আহমেদ মানিক (দৈনিক ভোরের ডাক), যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আব্দুল ছালিম, মো. আল আমিন (এশিয়ান টিভি), সহ-সম্পাদক মো. খসরু মিয়া (বাংলা টিভি), মহিলা বিষয়ক সম্পাদক রাজ্জাকুন্নার সুমি (দৈনিক প্রথম ডাক), সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান আশরাফ (দৈনিক আস্থা), প্রচার ও দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম রানা (দৈনিক শিক্ষা অঙ্গন), সদস্য হোসেন মাহবুব কামাল (দৈনিক মানবজমিন), সদস্য মুহাম্মদ বদরুল আলম (সম্পাদক বাজিতপুর সমাচার)।

প্রধান অতিথি তার বক্তব্যে নতুন কমিটির সকলকে অভিনন্দন জানান। এই সময় সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় সংগঠনের গুরুত্ব সম্পর্কে অবগত করেন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো