অনলাইন ডেস্ক :: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলা শাখার উদ্যোগে ট্রেড ইউনিয়ন দাওয়াতি পক্ষ উপলক্ষে এক সাধারণ সভার আয়োজন করা হয়। সংগঠনের কানাইঘাট উপজেলা শাখা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের উপজেলা সহ-সভাপতি ও ৪নং সাতবাঁক ইউনিয়ন এর চেয়ারম্যান আবু ত্যায়িব শামিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিপুল আমিন চৌধুরী’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা শাখার সহ-সভাপতি আশিকুর রহমান হেলাল।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলার অন্যতম উপদেষ্টা মাওলানা মাহবুবুর রহমান খান। এ সময় উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা দোকান শ্রমিক ট্রেড ইউনিয়ন (রেজি: সিলেট-৮৪) এর সাধারণ সম্পাদক মাস্টার মোহাম্মদ মতিউর রহমান, সহ-সভাপতি আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক মাকসুদ আলম।
কানাইঘাট উপজেলা পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি সিরাজ উদ্দিন কলিম, ৩নং দিঘীরপার পূর্ব ইউনিয়ন সভাপতি সোহেল আহমদ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম। সড়কের বাজার আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক আবুল হোসেন। উপজেলা নির্মাণ শ্রমিক এর সাধারণ সম্পাদক ইকবাল হোসেন চৌধুরী প্রমুখ।
সভা শেষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা শাখার সভাপতি ফখরুল ইসলামের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা মিজানুর রহমান।