1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাটে ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)’র অভিযানে প্রায় ১৬ লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ কানাইঘাটের মোতাহের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে বিদায় সংবর্ধনা মালয়েশিয়ায় উদ্ভাবনী প্রতিযোগিতায় কানাইঘাটের নাফিসের স্বর্ণপদক অর্জন ডা. সুমাইয়া সুলতানা লিজার চিকিৎসা সেবায় ২০ বছর পর মাতৃত্বের সুখবর পেলেন এক নারী। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস

বাজিতপুর থেকে ১০০ পিচ ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করে ডিবি

  • প্রকাশের সময় শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ২৩৬ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের বাজিতপুর থেকে ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকাল সাড়ে তিনটায় এসআই (নি.) মো. মাহমুদুল হাসান মারুফের নেতৃত্বে ডিবির একটি দল অভিযানটি পরিচালনা করে।

জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির দলটি বাজিতপুর উপজেলার নিলখী এলাকার বাংলা বাজার থেকে পিরিজপুরগামী পাকা রাস্তার ওপর অভিযান চালায়। এ সময় ১০০ পিচ ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করে। তারা হলেন বাজিতপুর উপজেলার উত্তর নিলখী এলাকার আব্দুল হক মিয়ার ছেলে রাজিব মিয়া ওরফে রাসেল (২৮) ও একই গ্রামের আক্কাস খানের ছেলে মোজাম্মেল খান (২৮)।

এ ব্যাপারে বাজিতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো